নেপালে ভয়াবহ হড়পা বান! ধুয়ে গেল গ্রাম ও সেতু, নিখোঁজ হাজারেরও বেশি – এবেলা

এবেলা ডেস্কঃ
তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে নিশ্চিহ্ন হয়ে গেছে একাধিক গ্রাম ও সেতু। বুধবার সকালে আচমকা ফুলে-ফেঁপে ওঠা ভোতে কোশি নদীর প্রবল স্রোতে ভেসে যায় বসতি ও নির্মাণ প্রকল্পের এলাকা। স্যাপ্রুবেশি ও তিমুরে এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রায় এক হাজার মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হলেও, সরকারিভাবে এখনও এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি মোকাবিলায় নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে ত্রিশূলী নদীর অববাহিকায় অবস্থিত নুওয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার বাসিন্দাদের জন্যও কঠোর সতর্কতা জারি করা হয়েছে। দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ শুরু হলেও, দুর্গম পাহাড়ি পথ এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মারাত্মক সমস্যায় পড়েছে উদ্ধারকারী দল। এদিকে বর্তমান প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বালেন শাহ। ক্ষতিগ্রস্ত এলাকার ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র।
NOW: Disastrous flooding has hit the Bhotekoshi River in Rasuwa, Nepal, with floodwaters surging toward the Trishuli River and Mugling.
Residents in nearby areas are urged to move to higher ground and stay safe.(26, 08, 2026) pic.twitter.com/wx9mQYOmoD
— Weather Monitor (@WeatherMonitors) August 26, 2026
