লাদাখ ভ্রমণ এবার আরও সহজ! চালু হচ্ছে জোড়া নতুন বিমানবন্দর – এবেলা

লাদাখ ভ্রমণ এবার আরও সহজ! চালু হচ্ছে জোড়া নতুন বিমানবন্দর – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গম সড়কপথ ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়িয়ে এবার খুব সহজেই ঘুরে আসা যাবে লাদাখের অন্দরে। পর্যটকদের জন্য দারুণ সুখবর নিয়ে আসছে প্রশাসন, কারণ এবার সামরিক ও চার্টার পরিষেবার গণ্ডি পেরিয়ে অসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত হতে চলেছে নুব্রা ভ্যালির থোইস এবং কার্গিল বিমানবন্দর। এর ফলে লেহ থেকে দীর্ঘ সময় ধরে দুর্গম পথ পাড়ি দেওয়ার ঝক্কি আর পোহাতে হবে না। থোইস বিমানবন্দরের রানওয়ে সংস্কার ও কার্পেটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে, যা চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, কার্গিল বিমানবন্দরে নিয়মিত যাত্রীবাহী বিমান চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী ১ সেপ্টেম্বর একটি উচ্চপর্যায়ের যৌথ দল পরিদর্শনে যাবে।

এই জোড়া বিমানবন্দর চালু হলে দ্রাস, নুব্রা ভ্যালি ও আশপাশের দুর্গম অঞ্চলগুলিতে পর্যটকদের যাতায়াত অত্যন্ত সুগম হবে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকা হওয়ায় কড়া নিরাপত্তা ও নির্দিষ্ট সময়সূচির বিধিনিষেধ বলবৎ থাকলেও, এই নতুন আকাশপথগুলি চালু হওয়ার ফলে সামগ্রিক লাদাখ ভ্রমণ আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষক হয়ে উঠবে ভ্রমণপ্রেমীদের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *