হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না! বিস্ফোরক হুঁশিয়ারি জামায়াত প্রধানের – এবেলা

হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না! বিস্ফোরক হুঁশিয়ারি জামায়াত প্রধানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামির প্রধান শফিকুর রহমান। সোমবার এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের বহুমুখী অপকর্মের কারণেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দলটির সভানেত্রী। ইতিহাসের উদাহরণ টেনে শফিকুর বলেন, একবার যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের পক্ষে আর কখনোই ফিরে আসা সম্ভব হয় না। শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা চলছে, ঠিক তখনই জামায়াত প্রধানের এই কঠোর অবস্থান নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

একই অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকেও তীব্র ভাষায় আক্রমণ করেছেন জামায়াত প্রধান। বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী সরকারের অনুসৃত পথেই বর্তমান প্রশাসন হাঁটতে শুরু করেছে বলে তাৎপর্যপূর্ণ অভিযোগ তোলেন তিনি। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শফিকুরের এই মন্তব্য প্রশাসনিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিরোধী দলনেতার এই কঠোর অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ আরও বাড়িয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *