সালমানের ছবি ফিরিয়েছিলেন শোয়েব আখতার! কেন নিলেন এমন অবাক করা সিদ্ধান্ত? – এবেলা

এবেলা ডেস্কঃ
ক্রিকেট পিচের ভয়ংকর গতিদানব শোয়েব আখতারের সামনে একসময় কড়া নেড়েছিল রূপোলি পর্দার গ্ল্যামার দুনিয়া। মহেশ ভাটের জনপ্রিয় ছবি ‘গ্যাংস্টার’ এবং খোদ বলিউড ভাইজান সালমান খানের প্রজেক্টে অভিনয়ের রাজকীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই লোভনীয় অফারগুলি স্রেফ ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে গিয়ে ফিরিয়ে দিয়েছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা ইতিহাস প্রকাশ্যে এনে তিনি জানান, একই সঙ্গে দুটি ভিন্ন পেশা এবং গ্ল্যামার জগতের গুঞ্জন সামলানো তাঁর পক্ষে সম্পূর্ণ আসাম্ভব ছিল।
বলিউডের চাকচিক্য ও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হতে চলা অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে স্পষ্ট জানান। ছবি না করলেও সালমানের ব্যক্তিত্ব, দানধ্যান ও নিঃস্বার্থ সাহায্য করার মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন শোয়েব। তাঁর মতে, মানুষ হিসেবে সালমান অত্যন্ত উঁচুর মাপের একজন মানুষ। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি তাঁর বর্ণময় জীবন নিয়ে কখনও কোনো বায়োপিক তৈরি হয়, তবে বড় পর্দায় ‘শোয়েব আখতার’ চরিত্রে যেন একমাত্র সালমান খানই অভিনয় করেন, এমনটাই তাঁর অন্তিম ইচ্ছা।
