আয়ারল্যান্ডের ৩৩৫ কোটির সুপ্রাচীন প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ! – এবেলা

আয়ারল্যান্ডের ৩৩৫ কোটির সুপ্রাচীন প্রাসাদ কিনলেন মার্ক জাকারবার্গ! – এবেলা

এবেলা ডেস্কঃ

মেটা (Meta)-র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান আয়ারল্যান্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তে আনুমানিক ৩৩৫ কোটি টাকা বা ৩০ মিলিয়ন ইউরো ব্যয়ে একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন। ‘স্ট্র্যাঙ্কলি ক্যাসেল’ নামের এই বিলাসবহুল সম্পত্তিটির সাথে যুক্ত রয়েছে বিশাল ৪৪০ একরের জমিও। উনবিংশ শতাব্দীর গথিক শৈলীতে নির্মিত এই দুর্গটি ১৮৩০ সালে তৎকালীন সংসদ সদস্য জন কাইলির জন্য তৈরি করা হয়। ১৬,০০০ বর্গফুট আয়তনের এই বিশাল প্রাসাদের রান্নাঘর থেকে খাবার ঘরে পৌঁছাতে নাকি প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।

এর আগে গত ২৫ বছর ধরে এই সম্পত্তিটি প্রাইভেট ইনভেস্টমেন্ট কো ম্পা নি র‍্যাব ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলির মালিকানাধীন ছিল। মেটার আন্তর্জাতিক সদর দফতর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদটি নিয়ে জাকারবার্গ ও তাঁর পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। পূর্ববর্তী মালিকরা আশা প্রকাশ করেছেন যে মার্ক এই সম্পত্তির রক্ষণাবেক্ষণের ঐতিহ্য বজায় রাখবেন। তবে জানা গেছে, জাকারবার্গ দম্পতি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করবেন এবং শুধুমাত্র আয়ারল্যান্ড ভ্রমণের সময়ই এই ঐতিহাসিক ক্যাসেল ব্যবহার করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *