পুকুরের জলে লুকিয়ে অস্ত্রভাণ্ডার! সন্দেশখালিতে গ্রেপ্তার শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা – এবেলা

পুকুরের জলে লুকিয়ে অস্ত্রভাণ্ডার! সন্দেশখালিতে গ্রেপ্তার শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

সন্দেশখালিতে ফের চাঞ্চল্য! গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার বসিরহাটের কোড়াকাটি এলাকায় একটি পুকুরে অভিযান চালায় পুলিশ। সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলাই ঘোষের নেতৃত্বে পরিচালিত এই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। স্থানীয় তৃণমূল নেতা সমীর সর্দারের পুকুর থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় ওই পুকুরের জল ও আশপাশ থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪০ রাউন্ড তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের পরই অভিযুক্ত তৃণমূল নেতা সমীর সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত এই নেতা সন্দেশখালির তৎকালীন প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি কী উদ্দেশ্যে এবং কোথায় ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর পেছনে অন্য কোনো অপরাধচক্র বা অস্ত্র পাচারের যোগ রয়েছে কি না এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *