স্কুলে আলো-পাখা নেই, শিক্ষার মান তলানিতে! বাংলার স্থান কোথায়? – এবেলা

স্কুলে আলো-পাখা নেই, শিক্ষার মান তলানিতে! বাংলার স্থান কোথায়? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। TV9 বাংলা কনক্লেভে তিনি জানান, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সুশাসনসহ আটটি মূল স্তম্ভকে ভিত্তি করে আট মাসের বাজেট পেশ করা হয়েছে। বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ৪৪,৯৪৮.২১ কোটি এবং উচ্চশিক্ষা খাতে ৭,১৬৮.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে কেন্দ্র ও রাজ্যশাসিত অঞ্চলের সামগ্রিক মূল্যায়নে রাজ্য বর্তমানে ৩১ নম্বরে অবস্থান করছে। দেশের প্রথম ১০টি রাজ্যের তালিকায় পৌঁছাতে অন্তত তিন বছর সময় লাগবে বলে জানানো হয়েছে।

হরিয়ানা ও মহারাষ্ট্রের ধাঁচে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ও গবেষণাগার গড়ে তুলতে ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ৮০,৩৭৫টি সরকারি স্কুলের মধ্যে প্রায় ১৯,০০০ স্কুলে আলো, পাখা ও শৌচাগারের পর্যাপ্ত সুবিধা নেই। জাতীয় শিক্ষানীতির আওতায় সব স্কুল ও আইসিডিএস সেন্টারে বিশুদ্ধ পানীয় জল, সোলার আলো এবং উন্নত শৌচাগার নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি, বন্ধ হয়ে থাকা ‘কম্পোজিট গ্র্যান্ট’ পুনরায় চালু করা হয়েছে এবং মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *