নেপালে ভয়াবহ বিপর্যয়, নিখোঁজ দুর্গাপুরের একাধিক পর্যটক! উৎকণ্ঠায় পরিবার – এবেলা
এবেলা ডেস্কঃ
নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও হড়পা বানের জেরে ৪ শতাধিক মানুষের খোঁজ মিলছে না। এই মর্মান্তিক পরিস্থিতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। মানস সরোবর ভ্রমণে যাওয়া দুর্গাপুরের বামুনাড়া ও অম্বুজা টাউনশিপ এলাকার একাধিক দম্পতির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিবারের দাবি, ২১ আগস্ট তাঁরা রওনা দিয়েছিলেন এবং নির্ধারিত দিনে ফেরার কথা থাকলেও বিপর্যয়ের পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজদের পরিবার ও প্রতিবেশীরা।
পরিস্থিতি সামাল দিতে এবং আটকে থাকা পর্যটকদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনতে প্রশাসন তৎপরতা শুরু করেছে। নিখোঁজদের খোঁজে স্থানীয় প্রশাসন খোঁজখবর নিলেও এখনও পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য মেলেনি। আতঙ্কিত পরিবারগুলো এখন প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।
