রক্ষা বাঁধ ভেঙে ফের প্লাবনের শঙ্কা! কবে থেকে শুরু হচ্ছে বাংলার এই দুর্যোগ? – এবেলা

রক্ষা বাঁধ ভেঙে ফের প্লাবনের শঙ্কা! কবে থেকে শুরু হচ্ছে বাংলার এই দুর্যোগ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভাদ্র মাসের ভ্যাপসা গরমের অস্বস্তির মাঝেই ফের বাংলার আকাশে ঘনাচ্ছে নিম্নচাপের কালো মেঘ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষের জোড়া প্রভাবে শুক্রবার রাখি পূর্ণিমার দিন থেকেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের আনন্দ মাটি করে ফের আবহাওয়ার মেজাজ বদলের এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এছাড়া কলকাতার আকাশও সারাদিন মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে বলে জানা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *