আজাদি স্লোগান আর নয়, আবর্জনা সাফ করার সময় এসেছে! – এবেলা

আজাদি স্লোগান আর নয়, আবর্জনা সাফ করার সময় এসেছে! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাখিবন্ধন উৎসবের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলা দেশবিরোধী তৎপরতার তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার রাজপথে ওঠা স্লোগান ও বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা রাজনৈতিক স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও এই ধরনের স্লোগান কেন উঠবে এবং নতুন প্রজন্মকে কী শিক্ষা দেওয়া হচ্ছে? তিনি অভিযোগ করেন, সংবিধান ও দেশের অখণ্ডতাকে অস্বীকার করে একশ্রেণির মানুষ ভিতর থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। পাশাপাশি, পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়ার ক্ষেত্রে আপত্তির তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশবিরোধীদের এই মানসিকতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।

এই পরিস্থিতি থেকে মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ ও শিক্ষাঙ্গন থেকে এই ধরণের দেশবিরোধী মানসিকতা এবং অপসংস্কৃতির আবর্জনা চিরতরে সাফ করে ফেলার শপথ নিতে হবে। বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখতে এবং নতুন প্রজন্মকে সঠিক দিশা দেখাতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার বার্তা দেন তিনি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *