অবশেষে কি ভাঙছে দেড় দশকের বরফ, আবারও কি এক পর্দায় দেব ও জিৎ! – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ ১৬ বছর পর আবারও একফ্রেমে ধরা দিয়ে নস্ট্যালজিয়া উসকে দিলেন বাংলা সিনেমার দুই জনপ্রিয় সুপারস্টার দেব ও জিৎ। সম্প্রতি জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে পাশাপাশি বসে ছবি উপভোগ করেন দেব। বিগত কয়েক বছর ধরে দুই তারকার মধ্যে দূরত্ব কিংবা অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন শোনা গেলেও, এই স্ক্রিনিংয়ে তাঁদের প্রাণখোলা হাসি ও পারস্পরিক শ্রদ্ধা সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে। একে অপরের প্রতি শুভকামনা জানিয়ে তাঁরা প্রমাণ করেছেন, সম্পর্কের পারস্পরিক উষ্ণতা এখনও বজায় রয়েছে।
দুই তারকাকে একসঙ্গে দেখে অনুরাগী মহলে নতুন করে প্রশ্ন জেগেছে, কবে আবার তাঁদের রূপালী পর্দায় ফের দেখা যাবে। দেব স্পষ্ট জানান, একটি সঠিক ও উপযুক্ত চিত্রনাট্য পেলেই তাঁরা আবারও বড় পর্দায় ধামাকা নিয়ে ফিরবেন। এমনকি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পুজোর পর এই বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন দেব। পাশাপাশি জিতের আগামী ছবি ‘দেশু ৭’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন জিৎ। ফলে প্রিয় জুটিকে একফ্রেমে দেখার অপেক্ষায় এখন দিন গুনছেন ভক্তরা।
