মণ্ডপের পবিত্রতা রক্ষা না হলে কড়া পদক্ষেপ! দুর্গাপুজো নিয়ে বিস্ফোরক গাইডলাইন বিশ্ব হিন্দু পরিষদের – এবেলা

মণ্ডপের পবিত্রতা রক্ষা না হলে কড়া পদক্ষেপ! দুর্গাপুজো নিয়ে বিস্ফোরক গাইডলাইন বিশ্ব হিন্দু পরিষদের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকা জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুজো মণ্ডপের আশপাশে আমিষ খাবার বিক্রি এবং প্যান্ডেলের ভিতরে তা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বাংলায় দুর্গাপুজোর সময়ে আমিষ খাবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা না থাকলেও, দেবী দুর্গার প্রতিমার পবিত্রতা এবং প্যান্ডেলের চারপাশের শুচিতা বজায় রাখা জরুরি বলে মনে করছে তারা। সংগঠনের এক কেন্দ্রীয় উপদেষ্টা জানিয়েছেন, আমিষ খাবার বিক্রির প্রয়োজন হলে তা পুজো প্যান্ডেলের বাইরে নির্দিষ্ট দূরত্বে করা উচিত, যাতে উচ্ছিষ্ট ছড়িয়ে না পড়ে। পুজো কমিটিগুলি এই বিষয়ে সচেতন না হলে সংগঠনটি হস্তক্ষেপ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

পাশাপাশি, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই জনপ্রিয় স্লোগানেরও তীব্র বিরোধিতা করেছে VHP। সংগঠনের মতে, অন্যান্য ধর্মের মানুষ উৎসবে যোগ দিতেই পারেন, তবে হিন্দু ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার মূল দায়িত্ব একমাত্র সনাতনীদেরই। পুজো প্যান্ডেলগুলিতে ঐতিহ্যবাহী প্রথা ফিরিয়ে আনার এই আহ্বান ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *