আচমকা অ্যাকাউন্ট লগ আউট! উৎসবের মরশুমে হাতছাড়া হচ্ছে কনফার্মড ট্রেনের টিকিট? – এবেলা

আচমকা অ্যাকাউন্ট লগ আউট! উৎসবের মরশুমে হাতছাড়া হচ্ছে কনফার্মড ট্রেনের টিকিট? – এবেলা

এবেলা ডেস্কঃ

ট্রেনের টিকিট বুকিংয়ের সময় আচমকাই ‘লগ আউট’ হয়ে যাওয়ার সমস্যায় নাজেহাল হচ্ছেন রেলযাত্রীরা। আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে মাঝপথেই বের করে দেওয়ায় মুহূর্তেই হাতছাড়া হয়ে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের কনফার্মড টিকিট। পুনরায় লগ ইন করে টিকিট কাটার আগেই শেষ হয়ে যাচ্ছে সমস্ত আসন। এছাড়া কিস্তিতে পেমেন্ট করার বিকল্প নির্বাচন করতে গিয়েও মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আসন্ন দুর্গাপুজো এবং উৎসবের মরশুমের প্রাক্কালে ডিজিটাল দালালরাজের এই নতুন কায়দায় রেলবোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে এই প্রযুক্তিগত সমস্যার স্থায়ী সমাধানের জন্য ‘ক্রিস’-কে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

শারদোৎসবের সময় দূরপাল্লার ট্রেনগুলিতে টিকিটের চাহিদা সর্বাধিক থাকে। বর্তমান পরিস্থিতিতে অনেক যাত্রীর কাছেই ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা আসায় চরম হয়রানির সৃষ্টি হয়েছে। দেশের ৩২৪টি জেলার ৯০ হাজার ব্যবহারকারীর উপর সম্প্রতি পরিচালিত এক সমীক্ষায় অর্ধেকেরও বেশি যাত্রী এই অ্যাকাউন্ট লগ আউটজনিত সমস্যার কথা স্বীকার করেছেন। এদিকে কিস্তিতে পেমেন্ট করার বিকল্প পরিষেবাটির সঙ্গে রেলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্ত্রক সূত্রে স্পষ্ট জানানো হয়েছে। কিছু ব্যাংক ব্যক্তিগতভাবে এই পরিষেবা দিলেও এর দায় সম্পূর্ণভাবে রেলের নয়। যাত্রীদের এই ক্রমবর্ধমান সমস্যা সমাধানে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *