তারাপীঠে কম খরচে থাকার বড় সরকারি লজ, কৌশিকী অমাবস্যায় মন্দির কমিটিকে ৫ কোটি অনুদান মুখ্যমন্ত্রীর! – এবেলা

তারাপীঠে কম খরচে থাকার বড় সরকারি লজ, কৌশিকী অমাবস্যায় মন্দির কমিটিকে ৫ কোটি অনুদান মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

তারাপীঠের হোটেলে সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডে ৯ জন পুণ্যার্থীর মৃত্যুর পর নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। পুলিশ ও দমকলের যৌথ পরিদর্শনে এলাকার একাধিক হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ এবং আপৎকালীন সিঁড়ির অভাব ধরা পড়ায় বেশ কিছু হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আবহে শনিবার তারাপীঠে প্রশাসনিক বৈঠক ও মন্দির কমিটির সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, সাধারণ ও মধ্যবিত্ত পুণ্যার্থীরা যাতে নিরাপদ এবং কম খরচে থাকার সুযোগ পান, সে জন্য জেলাশাসককে জমি চিহ্নিত করে একটি বড় সরকারি ট্যুরিস্ট লজ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে মন্দির কমিটিকে ৫ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। সে দিন পুণ্যার্থীদের ওপর পুষ্পবৃষ্টি করা হবে এবং প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ বুথ, ওআরএস ও পানীয় জলের ব্যবস্থা থাকবে। এ ছাড়া, আগামী ১০ অক্টোবরের মধ্যে বীরভূমের পঞ্চায়েত এলাকার যাবতীয় রাস্তা মেরামত ও নতুন করে তৈরির নির্দেশও দেন তিনি।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *