অবশেষে কি মিলবে মেসি-কাণ্ডের টিকিটের টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

অবশেষে কি মিলবে মেসি-কাণ্ডের টিকিটের টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় ক্রীড়া দিবসে নবান্নের এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করে তিনি জানান, ক্রীড়াবিদদের ১১ বছর ধরে আটকে থাকা নিয়োগপত্র এবং মেধা থাকা সত্ত্বেও বাংলার প্রতিনিধিহীনতা প্রমাণ করে আগের প্রশাসনের চরম অবহেলা ও সদিচ্ছার অভাব। তবে সেই স্থবিরতা কাটিয়ে এবার রাজ্যজুড়ে বড় বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরেই রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় একশোটি নতুন স্টেডিয়াম নির্মাণের বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চারশো কোটির অন্তর্বর্তীকালীন বাজেটের মাধ্যমে এই স্টেডিয়ামগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে। পাশাপাশি, বিগত দিনে যুবভারতীতে লিওনেল মেসির আগমন ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খলা ও টিকিটের টাকা ফেরত না পাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৩ হাজার ক্রীড়াপ্রেমীর টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও অভ্যন্তরীণভাবে শুরু হয়েছে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *