শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক! – এবেলা

শুধু মুসলিম মহিলাদের বিনামূল্যে শিক্ষা, আলাদা কলেজ! বিজয়ের ঘোষণায় বিতর্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্ষমতায় আসার মাত্র চার মাসের মাথায় বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে তামিলনাড়ুর থলপতি বিজয় সরকার। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী এ এম শাহজাহান ঘোষণা করেছেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি কোটায় ভর্তি হওয়া বেসরকারি কলেজগুলোতে মুসলিম ছাত্রীরা স্নাতক স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন। আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, কৃষি ও আইন শিক্ষার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। একই সঙ্গে ওয়াকফ স্কলারশিপের আওতা অষ্টম শ্রেণি থেকে বাড়িয়ে দশম শ্রেণি পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি, খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের জন্য চেন্নাইতে আলাদা কলেজ স্থাপন এবং ওয়াকফ ও চার্চের সম্পত্তিতে বাণিজ্যিক কমপ্লেক্স বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের দাবি, পিছিয়ে পড়া সংখ্যালঘু মহিলাদের মূলস্রোতে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। সমালোচকদের প্রশ্ন, সংখ্যালঘু উন্নয়নের নামে নির্দিষ্ট একটি ধর্মকে প্রাধান্য দিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হবে? হিন্দু সম্প্রদায়ের মধ্যেও বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মহিলা রয়েছেন, যাঁরা এই ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যেই একাধিক হিন্দু সংগঠন এই একপেশে সরকারি নীতির বিরুদ্ধে জোরালো আপত্তি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *