শুভেন্দুর কড়া হুঁশিয়ারি: যাদবপুর ক্যাম্পাসে রাতারাতি মুছল ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন! – এবেলা

শুভেন্দুর কড়া হুঁশিয়ারি: যাদবপুর ক্যাম্পাসে রাতারাতি মুছল ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই বদলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি। ক্যাম্পাসের দে দেওয়ালে থাকা বিভিন্ন বিতর্কিত ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন এবং গ্রাফিতি রাতারাতি সাদা রং করে মুছে দেওয়া হয়েছে। শনিবার গভীর রাতে এই সাফাই অভিযান চালানো হয় বলে জানা গেছে।

সম্প্রতি নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “যাদবপুরে কিষেনজি রেড স্যালুট কিংবা কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না।” আর্টস হস্টেল থেকে পাঠানো কিছু আপত্তিকর ভিডিওর কথা উল্লেখ করে তিনি তা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী ভিসি-র কাছে যাচাইয়ের জন্য পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেইসব গ্রাফিতির ভিডিও পোস্ট করেন। মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পরেই প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়।

এই আবহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, বাম ছাত্র সংগঠন এসএফআই-এর তরফেও কিছু বিতর্কিত অংশ ঢেকে দেওয়ার উদ্যোগ দেখা যায়। তবে শনিবার রাতের এই পদক্ষেপ নিয়ে এবিভিপি-র দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই শেষ পর্যন্ত পুরো দেওয়াল লিখন মোছার কাজ করেছে।

ক্যাম্পাসে এখনও এমন আরও কিছু দেওয়াল রয়েছে কি না এবং সেগুলি কত দ্রুত পরিষ্কার করা হবে, তা নিয়ে নজর রাখা হচ্ছে। এবিভিপির দাবি, ক্যাম্পাসের সমস্ত আপত্তিকর দেওয়াল লিখনই অবিলম্বে মুছে ফেলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *