“টাকা নেই, বেতন বন্ধ!”— ক্ষোভে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়ার হুঙ্কার কৃষ্ণেন্দুর – এবেলা

“টাকা নেই, বেতন বন্ধ!”— ক্ষোভে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ ছাড়ার হুঙ্কার কৃষ্ণেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র আর্থিক সঙ্কটে ব্যাকফুটে মালদার ইংরেজবাজার পুরসভা। পর্যাপ্ত সরকারি অনুদান ও তহবিল না মেলায় পুরসভার দৈনন্দিন কাজকর্ম সহ অস্থায়ী কর্মীদের বেতন প্রদান সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

নিজের ক্ষোভ উগরে দিয়ে কৃষ্ণেন্দুনারায়ণ জানান, রাজ্য সরকারের কাছে প্রায় ১৯ কোটি টাকা এবং কেন্দ্র সরকারের কাছে প্রায় ১ কোটি টাকা বকেয়া রয়েছে। একাধিকবার আবেদন সত্ত্বেও সেই অর্থ মেলেনি। ফলে পুরকর্মীদের বকেয়া বেতন মেটানো সম্ভব হচ্ছে না এবং শহরের উন্নয়নমূলক কাজও স্থবির হয়ে পড়েছে। পুরসভার এই প্রশাসনিক ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিতে নারাজ হয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খুব দ্রুতই সাংবাদিক সম্মেলন ডেকে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের ইস্তফার কথা জানাবেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে চরম জল্পনা। বিশ্লেষকদের একাংশের মতে, কেবল আর্থিক সঙ্কটই নয়, সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং শীর্ষ নেতৃত্বের সাথে তৈরি হওয়া দূরত্বও তাঁর এই সিদ্ধান্তের পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে। সব মিলিয়ে কৃষ্ণেন্দুর এই পদক্ষেপ ইংরেজবাজার পুরসভার রাজনীতিতে এক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *