ব্রেকিং নিউজ: নেপালের প্রলয়ংকরী রূপ! হু হু করে জল বাড়ায় উত্তরপ্রদেশে চরম বন্যার লাল সতর্কতা জারি – এবেলা

এবেলা ডেস্কঃ
নেপালের ভয়াবহ দুর্যোগ ও একটানা বৃষ্টিপাতের জেরে উত্তরপ্রদেশের সীমান্তবর্তী একাধিক জেলায় তীব্র প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। ফুঁসছে নারায়ণী ও গণ্ডক নদী। পরিস্থিতি সামাল দিতে বাল্মিকীনগর গণ্ডক বাঁধ থেকে দফায় দফায় লক্ষাধিক কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে মহারাজগঞ্জ জেলার নিচলৌলে নদীটি ভয়াল রূপ ধারণ করেছে এবং স্থানীয় রোহুয়া নালার জল উপচে নিচু এলাকা প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে। নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় যেকোনো মুহূর্তে বাঁধ ভাঙার আতঙ্ক তাড়া করছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের।
উদ্বেগজনক এই পরিস্থিতিতে যোগীরাজ্যের প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। নিচলৌলের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বাঁধের জল ধারণক্ষমতার তুলনায় বর্তমান জলস্তর কম থাকলেও পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে। হিমালয় সংলগ্ন অঞ্চলে নদীর এই আকস্মিক স্ফীতি ২০০৯ সালের দুর্যোগের স্মৃতি ফিরিয়ে এনেছে। এর আগে নেপাল ও তিব্বত অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী নিম্ন অববাহিকা অঞ্চলের সাধারণ মানুষের সুরক্ষায় প্রশাসন সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।
