বাবার ভুলের প্রায়শ্চিত্ত! বিগ বস বাংলার মঞ্চে এসে কেঁদে ফেললেন তাপসকন্যা সোহিনী! – এবেলা

বাবার ভুলের প্রায়শ্চিত্ত! বিগ বস বাংলার মঞ্চে এসে কেঁদে ফেললেন তাপসকন্যা সোহিনী! – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। শোটির সঞ্চালক হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্র্যান্ড ওপেনিংয়ের এই রাতে একে একে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিযোগীদের সঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পাল। মঞ্চে নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বাবার স্মৃতিচারণা করে সোহিনী জানান, তাপস পাল অনেক ভালো কাজের পাশাপাশি কিছু ভুলও করেছিলেন এবং তার প্রায়শ্চিত্তও করে গেছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি বাবার রাজনৈতিক জীবনের বিতর্ক ও তার পরবর্তী পরিণতিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন বিশ্লষকরা।

তিন মাসব্যাপী এই রিয়েলিটি শোয়ে প্রতিযোগীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। এবারের আসরে সোহিনী ছাড়াও অংশ নিয়েছেন একদল পরিচিত মুখ। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন অভিনেতা ভরত কল, মনামী ঘোষ, সায়ক চক্রবর্তী, সৃজলা গুহ, অনিন্দ্য সেনগুপ্ত এবং নন্দিনী দত্ত। পাশাপাশি সংগীতশিল্পী দুর্নিবার সাহা, ফুটবলার দীপেন্দু বিশ্বাস, ইনফ্লুয়েন্সর নিরঞ্জন মণ্ডল, আলেকজান্দ্রা টেলর এবং ব্যবসায়ী তনুশ্রী রায় দাসও এই ঘরোয়া লড়াইয়ে শামিল হয়েছেন। সকলের উপস্থিতিতে এবারের আসর বেশ জমে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *