“ইসলামই শ্রেষ্ঠ!” কর্নাটকী মন্ত্রীর মন্তব্যে শোরগোল, মন্ত্রিত্ব ছাড়ার চরম হুংকার দিল বিজেপি – এবেলা

“ইসলামই শ্রেষ্ঠ!” কর্নাটকী মন্ত্রীর মন্তব্যে শোরগোল, মন্ত্রিত্ব ছাড়ার চরম হুংকার দিল বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্নাটকের উচ্চশিক্ষা মন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি কোপ্পাল জেলার কুকনুরে এক জনসভায় তিনি ইসলাম ধর্মকে মানবতাবাদী এবং বিজ্ঞানের ওপর প্রতিষ্ঠিত বলে উল্লেখ করেন। পাশাপাশি, ইসলামকে অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলে মন্তব্য করায় ক্ষোভে ফেটে পড়েছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে হিন্দু ধর্মকে সচেতনভাবে হেয় করা হয়েছে এবং কংগ্রেস সরকারের হিন্দু-বিদ্বেষী মানসিকতাই এর নেপথ্যে রয়েছে।

এই পরিস্থিতিতে কর্নাটক সরকারের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়ে মন্ত্রীর পদত্যাগ অথবা নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি তুলেছে বিজেপি। রাজ্য সভাপতি আর অশোকা এই ঘটনার তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই দুর্নীতির অভিযোগে এক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় অস্বস্তিতে ছিল সরকার। এখন নতুন করে এই বিতর্ক কর্নাটকের রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *