ইউরোপের রাজকন্যাকে বিয়ে করছেন বিলাওয়াল! সত্যি নাকি নিছক গুঞ্জন? – এবেলা

ইউরোপের রাজকন্যাকে বিয়ে করছেন বিলাওয়াল! সত্যি নাকি নিছক গুঞ্জন? – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় ব্যাপক জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছিল যে, ইউরোপের এক রাজকুমারীর সঙ্গে ৩৮ বছর বয়সি এই নেতার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করতে তাঁর বাবা তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি রাজকন্যার দেশে গিয়েছেন। তবে এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পিপিপি। দলের অন্যতম মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব স্পষ্ট জানিয়েছেন, বিলাওয়ালের আংটি বদল বা বিয়ের খবরের কোনো সত্যতা নেই এবং তাঁর পরিবার থেকেও এমন কোনো ঘোষণা করা হয়নি।

এর আগেও বিভিন্ন সময় নিজের বিবাহিত জীবন ও পছন্দ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন বিলাওয়াল। ২০২২ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি বিয়ের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এছাড়া ২০১৬ সালে রসিকতার সুরে তিনি জানিয়েছিলেন, তাঁর হবু স্ত্রীকে প্রথমে তাঁর দুই বোনের মন জয় করতে হবে। এদিকে, লিচেনস্টাইন বা অস্ট্রিয়ার কোনো রাজকন্যার সঙ্গে তাঁর সম্পর্কের যে দাবি সোশাল মিডিয়ায় ছড়িয়েছিল, দলগতভাবে তা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে। ফলে বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে চলা বর্তমান জল্পনার আপাতত অবসান ঘটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *