প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক! ফোন পে ও গুগল পে-র জনপ্রিয়তায় কি এবার বড় ধাক্কা আসছে? – এবেলা

প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক! ফোন পে ও গুগল পে-র জনপ্রিয়তায় কি এবার বড় ধাক্কা আসছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

সময়ের সঙ্গে সঙ্গে নগদ লেনদেন প্রায় অতীত হয়ে গিয়েছে। এখন ছোট থেকে বড় যেকোনো কেনাকাটায় অধিকাংশই অনলাইনে পেমেন্ট করেন। তবে সব লেনদেনেই যদি নিশ্চিত ক্যাশব্যাক মেলে, তবে কেমন হয়? অ্যাপ স্টোরে উপলব্ধ Navi নামের একটি এনপিসিআই অনুমোদিত থার্ড-পার্টি ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের এই সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ এবং রিচার্জ করার পাশাপাশি মিউচুয়াল ফান্ড ও ডিজিটাল সোনায় বিনিয়োগ করা যায়। এই অ্যাপে যেকোনো পেমেন্ট করলেই কয়েন পাওয়া যায়, যা সেকেন্ডের মধ্যে টাকায় রূপান্তরিত হয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। বিশেষ করে রিচার্জ করলে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ায় গত কয়েকমাসে এর জনপ্রিয়তা হু হু করে বেড়েছে।

এই অ্যাপ ব্যবহারের জন্য প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে Navi ডাউনলোড করতে হবে। এরপর ব্যাঙ্কের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত ও ভেরিফাই করলেই অ্যাপটি ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। এরপর এই অ্যাপের মাধ্যমে যেকোনো পেমেন্ট করলেই ন্যূনতম এক শ কয়েন পাওয়া যায়, যেখানে এক শ কয়েন সমান এক টাকা। এই কয়েন রিডিম করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যোগ করা সম্ভব। জনপ্রিয় এই পেমেন্ট মাধ্যমটি বাজারে আসার পর থেকেই অন্যান্য শীর্ষস্থানীয় অ্যাপগুলির আধিপত্যের বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *