অষ্টম বেতন কমিশন: ২০ মাসের বকেয়ায় ১৪ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ারের সম্ভাবনা, কার কত পাওনা? – এবেলা

অষ্টম বেতন কমিশন: ২০ মাসের বকেয়ায় ১৪ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ারের সম্ভাবনা, কার কত পাওনা? – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একটি সম্ভাব্য হিসেব অনুযায়ী, কমিশন বাস্তবায়িত হতে ২০ মাসের মতো দেরি হলে লেভেল ৭-এর কর্মীরা প্রায় ১৪.০৯ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার বা বকেয়া পেতে পারেন। বর্তমানে দেশের প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোদ্ধা এই নতুন বেতন কাঠামোর অপেক্ষায় রয়েছেন, যদিও কমিশন এখনও বেতন সংস্কার সংক্রান্ত চূড়ান্ত সুপারিশের রিপোর্ট প্রকাশ করেনি।

হিসেব অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের ৪৪,৯০০ টাকা বেসিক পে নতুন কাঠামোয় ১,১৫,৩৯৩ টাকা হলে মাসিক পার্থক্য দাঁড়াবে ৭০,৪৯৩ টাকা। এই মাসিক পার্থক্যের সঙ্গে ২০ মাসের বকেয়া যুক্ত করলে (৭০,৪৯৩ গুণ ২০) মোট অঙ্ক দাঁড়ায় প্রায় ১৪,০৯,৮৬০ টাকা বা ১৪.১০ লক্ষ টাকা। তবে এটি সম্পূর্ণভাবে একটি সম্ভাব্য হিসেবভিত্তিক উদাহরণ এবং চূড়ান্ত সরকারি পেমেন্ট নয়।

কর্মীদের বিভিন্ন লেভেল অনুযায়ী বকেয়ার সম্ভাব্য হিসেব নিচে দেওয়া হলো:

  • লেভেল ৭ (বেসিক ৪৪,৯০০ টাকা): মাসিক পার্থক্য ৭০,৪৯৩ টাকা ধরে ২০ মাসের বকেয়ায় প্রায় ১৪.০৯ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার হতে পারে।
  • লেভেল ৬: এই স্তরের কর্মীদের ক্ষেত্রে সম্ভাব্য বকেয়ার পরিমাণ প্রায় ১১.১১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
  • লেভেল ৫ (বেসিক ২৯,২০০ টাকা): এই লেভেলের কর্মীদের ক্ষেত্রে প্রায় ৯.১৩ লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে।
  • লেভেল ৪ (বেসিক ২৫,০০০ টাকা): এই স্তরের কর্মীদের ক্ষেত্রে প্রায় ৮ লক্ষ টাকা পর্যন্ত এরিয়ার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই বিশাল অঙ্কের এরিয়ার শুধুমাত্র মূল বেতনের পার্থক্যের ওপর ভিত্তি করে হিসেব করা হয়েছে। এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা (HRA) কিংবা যাতায়াত ভাতা (TA)-র মতো অন্যান্য সুযোগ-সুবিধাগুলি যুক্ত করা হয়নি। ফলে চূড়ান্ত অঙ্কটি ফিটমেন্ট ফ্যাক্টর, কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এবং মোট বকেয়ার সময়কালের ওপর পুরোপুরি নির্ভর করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *