‘ওনার নতুন করে কিছু পাওয়ার নেই’, বুম্বাদার BJP যোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 5, 202610:33 am
সম্প্রতি ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসেনজিতের রাজনীতিতে যোগদানের জল্পনার অবসান মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রাজনীতিতে বা তাঁর দলে যোগ দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সংবাদমাধ্যমের জল্পনা উড়িয়ে তিনি বলেন, তাঁদের সাক্ষাতের একমাত্র উদ্দেশ্য ছিল মহানায়ক উত্তম কুমারের আসন্ন জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয়ে আলোচনা করা। শুভেন্দু অধিকারী জানান, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রসেনজিৎ নিজের জন্য কিছুই চাননি; মহানায়কের শতবর্ষ যাতে যথাযথ মর্যাদায় পালিত হয়, সেই আবেদন নিয়েই তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন।
মিঠুন চক্রবর্তী পাচ্ছেন বড় সরকারি পদ এদিনের অনুষ্ঠানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, খুব শীঘ্রই রাজ্য সরকারের ‘সাংস্কৃতিক উপদেষ্টা’ (Cultural Advisor) হিসেবে মিঠুন চক্রবর্তীকে সামনে আনা হবে।
উত্তম কুমার ফিল্ম সেন্টারের রূপরেখা মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার আপাতত ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে। এই ফিল্ম সেন্টারটি তিনটি মূল অংশে বিভক্ত থাকবে:
- প্রথম অংশ: ৭৫০ আসনের দুটি আধুনিক সিনেমা হল, ফুড কোর্ট এবং পার্কিং ব্যবস্থা।
- দ্বিতীয় অংশ: সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার।
- তৃতীয় অংশ: অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, কমিকস এবং পোস্ট প্রোডাকশন ল্যাবরেটরির অত্যাধুনিক স্টুডিও।
ইতিমধ্যেই মাটি পরীক্ষা ও সাইট নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা শেষ হলেই এজেন্সির মাধ্যমে এই মেগা প্রজেক্টের কাজ পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
