ক্যামাক স্ট্রিটে বিরাট নাটক! হাইকোর্টে ধাক্কা খেয়েই সোজা সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল – এবেলা

ক্যামাক স্ট্রিটে বিরাট নাটক! হাইকোর্টে ধাক্কা খেয়েই সোজা সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার ৯, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তৃণমূলের নামাঙ্কিত বিলবোর্ড সরিয়ে ফেলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে। কোনো অনুমতি ছাড়া বিলবোর্ড টাঙানো হয়েছিল—বিল্ডিংয়ের মালিকের এমন দাবির ভিত্তিতে তা খুলে নেওয়া হলে আইনি লড়াইয়ের পথে হাঁটে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের অভিযোগ ছিল, তাদের না জানিয়ে তাড়াহুড়ো করে এই কাজ করা হয়েছে। সেই প্রেক্ষাপটে বিলবোর্ডটি আগের জায়গায় ফিরিয়ে আনা এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও পুরসভার আধিকারিকদের পরিচয় প্রকাশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শাসক দল।

তবে হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ এই বিষয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়। আদালত জানায়, বিলবোর্ড ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে এবং পুরো বিষয়টি প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণ জমা দেওয়া হয়নি। হাইকোর্টে স্বস্তি না পেয়ে এবার একধাপ এগিয়ে সুপ্রিম কোর্টের তোড়জোড় শুরু করল কালীঘাট তৃণমূল শিবির। হাইকোর্টের এই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে তারা শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। সূত্রের খবর, আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানি হতে পারে। এখন শীর্ষ আদালতের রায়ের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *