সত্য নিকেতন বিপর্যয়: ‘দায় এড়ানো যাবে না’, হাইকোর্টের কড়া ভর্ৎসনা, গ্রেফতার মালিক – এবেলা

সত্য নিকেতন বিপর্যয়: ‘দায় এড়ানো যাবে না’, হাইকোর্টের কড়া ভর্ৎসনা, গ্রেফতার মালিক – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতনে বহু পুরনো একটি বহুতল ভেঙে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রদের পেইং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত এই ভবনটি ভেঙে পড়ার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর রাজস্থানের ভিওয়াড়ি থেকে বাড়ির মালিক হরিরাম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, এই বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করে কেন্দ্র, দিল্লি সরকার, এমসিডি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়কে নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।

বহুতলটিতে মেরামতির কাজ চলাকালীন আচমকাই এটি ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নীচে অনেকেই চাপা পড়েন। খবর পেয়ে এনডিআরএফ, দিল্লি পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করে এইমসের অ্যাপেক্স ট্রমা সেন্টারে পাঠানো হয়, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও অব্যাহত।

ঘটনার শুনানিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ প্রশাসনকে কড়া ভাষায় ভর্ৎসনা করে বলেন, “রাজধানীতে দু’বছর অন্তর এমন বিপর্যয় ঘটতে পারে না এবং এর দায় কেউ এড়াতে পারে না।” রাজধানীর বিভিন্ন পিজিতে বসবাসকারী শিক্ষার্থীদের সংখ্যা এবং তাঁদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ির মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ভবন মেরামতির সময় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *