উইকএন্ড ভেস্তে দেবে বৃষ্টি! সাগরে আবার নিম্নচাপ, ভাসবে কলকাতা সহ কোন কোন জেলা? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/05/19/weather-2026-05-19-08-26-09.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
September 11, 20268:33 am
বঙ্গোপসাগরে ফের দানা বেঁধেছে নতুন নিম্নচাপ। তার ওপর রাজ্য থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই জোড়া আবহাওয়া সিস্টেমের জোড়া ফলাতেই সপ্তাহান্তে রাজ্যজুড়ে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: কোথায় কোথায় ভারী বৃষ্টি?
- ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবার থেকেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।
- বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া: শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। দিনভর শহরের একাধিক এলাকায় পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% ছুতে পারে। শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস: দক্ষিণের পাশাপাশি উত্তরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের বর্তমান গতিবিধি: বৃহস্পতিবার বিকেল নাগাদ বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ঘনীভূত হয়। অন্যদিকে হরিয়ানা, জম্মু ও এলাহাবাদ হয়ে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত একটি শক্তিশালী মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাব আগামী কয়েকদিন বজায় থাকবে।
