উচ্চমাধ্যমিকে বিশাল বদল! খাতা যাবে ডাকঘরে, তৃতীয় সেমিস্টারের উত্তরপত্র দেখবে যন্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 202612:28 pm
উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। উত্তরপত্র পরিবহন থেকে শুরু করে খাতা দেখা ও নিরাপত্তা ব্যবস্থা—সবক্ষেত্রেই আনা হচ্ছে প্রযুক্তি নির্ভর আধুনিক পরিবর্তন।
ডাকব্যবস্থায় খাতা পাঠানো ও যন্ত্রে মূল্যায়ন এবার রেলের পরিবর্তে সরাসরি ভারতীয় ডাকঘরের (Indian Post) ওপর আস্থা রাখছে সংসদ। পরীক্ষা কেন্দ্রগুলো থেকে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরাসরি পৌঁছাবে ডাকঘরে, সেখান থেকে তা সুরক্ষিতভাবে যাবে সংসদের আঞ্চলিক কার্যালয়ে।
একই সঙ্গে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণীর তর্জমে বিশেষ যন্ত্রের (OMR/মেকানিক্যাল) মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হবে, যাতে মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ ভুলত্রুটিহীন ও দ্রুত হয়।
সময়সূচি ও নির্দেশিকা
- পরীক্ষার মেয়াদ: ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
- সময়: প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা।
- উপস্থিতি: পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো বাধ্যতামূলক।
পরিসংখ্যান এক নজরে
- মোট পরীক্ষার্থী: ৭,১৮,৬২০ জন
- ছাত্রী সংখ্যা: ৪,০২,৮৮৯ জন (৫৬.০৬%)
- ছাত্র সংখ্যা: ৩,১৫,৭৩১ জন (৪৩.৯৪%)
- পরীক্ষাকেন্দ্র: রাজ্য জুড়ে মোট ২,১০৫টি ভেন্যু ও ৮২৫টি মূল কেন্দ্র (যার মধ্যে ৯৯টি কেন্দ্রকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে)।
কঠোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম রুখতে কেন্দ্রগুলির মূল ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে ফ্রিস্কিং করা হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
