এসআইআর নিয়ে বিরোধীদের ‘অপপ্রচার’ রুখতে এবার বাংলায় বিরাট অভিযানে নামছে বিজেপি! – এবেলা

এসআইআর নিয়ে বিরোধীদের ‘অপপ্রচার’ রুখতে এবার বাংলায় বিরাট অভিযানে নামছে বিজেপি! – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর নিয়ে বিরোধী দলগুলোর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে এবার রাজ্যজুড়ে বড়সড় আন্দোলনের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে সঠিক তথ্য জানাতে এবং জনসচেতনতা গড়ে তুলতে এই বিশেষ প্রচার অভিযান হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য বিজেপির পক্ষ থেকে সব মোর্চা সভাপতিদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। নিজ নিজ মোর্চার অধীনে আন্দোলনের রূপরেখা তৈরি করে দ্রুত কর্মসূচি শুরু করতে বলা হয়েছে। তবে যেকোনো কর্মসূচি চূড়ান্ত করার আগে তা রাজ্য নেতৃত্বকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

দলীয় সূত্রের খবর, এই প্রচার অভিযানের পাশাপাশি সংগঠনের ভেতরেও বড় ধরনের রদবদল আনছে বিজেপি। সম্প্রতি রাজ্যের সাতটি জেলায় নতুন সভাপতি নিয়োগের পাশাপাশি যুব ও মহিলা মোর্চাসহ সমস্ত মোর্চার নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী, আগামী দিনের পূর্ণাঙ্গ কমিটিগুলোতে নতুন প্রজন্মের নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। যুব সমাজকে দলের আরও কাছে টানতেই এই কৌশল নেওয়া হয়েছে। খুব শীঘ্রই মোর্চা ও জেলাগুলোর নতুন কমিটি চূড়ান্ত করে পুরোদমে ময়দানে নামবে বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *