ইভিএম বর্জন করে ব্যালটে ভোটের জোর দাবি, নির্বাচন সদন অভিযানের বড় ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট – এবেলা

ইভিএম বর্জন করে ব্যালটে ভোটের জোর দাবি, নির্বাচন সদন অভিযানের বড় ডাক দিল ‘ইন্ডিয়া’ জোট – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কংগ্রেস, তৃণমূল ও সিপিএমসহ ১৯টি বিরোধী দলের বৈঠকের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ালো ‘ইন্ডিয়া’ জোট। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলে আগামী দিনে ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর সরব দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। পাশাপাশি প্রাক-এসআইআর ভোটার তালিকা পুনর্বহাল এবং বৈধ ভোটারদের নাম বাদ না দেওয়ার বিষয়ে চার দফা মূল দাবি পেশ করা হয়েছে। জোটের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, নরেন্দ্র মোদী ও অমিত শাহের নির্দেশেই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই দেশজুড়ে একাধিক আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। আগামী ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রা ও জেলাশাসকদের দপ্তর ঘেরাওয়ের পাশাপাশি ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এছাড়া অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে পাঁচটি বৃহৎ জনসভা এবং আগামী ১ জানুয়ারি দিল্লিতে বড় কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাতে রাষ্ট্রপতির কাছেও সময় চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *