পড়ুয়াদের আই কার্ডে নীলের বদলে গেরুয়া! কলেজ কর্তৃপক্ষের সাফাই ঘিরে প্রশ্ন – এবেলা

পড়ুয়াদের আই কার্ডে নীলের বদলে গেরুয়া! কলেজ কর্তৃপক্ষের সাফাই ঘিরে প্রশ্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার তেহট্টের বেতাই ডঃ বি আর আম্বেদকর কলেজে পড়ুয়াদের আই কার্ডের ফিতের রং বদল ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। দীর্ঘদিনের চিরাচরিত নিয়ম ভেঙে নীল রঙের পরিবর্তে এবার থেকে গেরুয়া রঙের ফিতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের। নতুন শিক্ষাবর্ষের শুরুতে কলেজের প্রায় ৬ হাজার ছাত্রছাত্রীর হাতে এই নতুন গেরুয়া ফিতে যুক্ত পরিচয়পত্র তুলে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে রং বদলের আবহে হঠাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচয়পত্রের ফিতের রং নীল থেকে গেরুয়া হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও শিক্ষামহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।

তবে এই রং বদল নিয়ে তৈরি হওয়া বিতর্ক কার্যত উড়িয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কোনও বিশেষ উদ্দেশ্যে এই পদক্ষেপ করা হয়নি বলে স্পষ্ট জানানো হয়েছে। কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি দেব জানিয়েছেন, হুট করে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের সর্বসম্মতিক্রমে এবং বিস্তারিত আলোচনার পরেই ফিতের রং পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও, আচমকা আই কার্ডের ফিতে গেরুয়া হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া গুঞ্জন পুরোপুরি থামছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *