কবিতার গ্রুপের আড়ালে টেলিগ্রাম চ্যানেলে চলত জঙ্গি মগজধোলাই, ৪ জন গ্রেফতার – এবেলা

কবিতার গ্রুপের আড়ালে টেলিগ্রাম চ্যানেলে চলত জঙ্গি মগজধোলাই, ৪ জন গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ‘পূর্বের আকাশ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করে ভারতে সন্ত্রাসবাদ ও জিহাদি সামগ্রী ছড়াচ্ছিল। নাম শুনে এটিকে ট্রাভেল বা কবিদের গ্রুপ বলে মনে হলেও, এর মাধ্যমেই চলত যুবকদের মগজধোলাই এবং উগ্রবাদ প্রচার। এই জঙ্গি নেটওয়ার্কের তদন্তে নেমে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরলসহ বিভিন্ন প্রান্তে অভিযান চালায়। পশ্চিমবঙ্গ থেকে সাহারুল হক পুরকাইত, শেখ জুম্মান হোসেন, আবদুর রফিক এবং পিয়ার মহম্মদ শেখ নামের চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইউএপিএ-সহ একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে কেউ দর্জি আবার কেউ ইমামের পরিচয় দিয়ে বাংলাদেশি জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জাল বিস্তার করছিল। কলকাতায় বিশেষ এনআইএ আদালতে পেশ করার পর ধৃতদের পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে গুয়াহাটিতে নিয়ে তাদের জেরা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *