মাসের সব শনিবারই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? আসল সত্যিটা সামনে আনল সরকার!

দেশের সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রতি শনিবারেও বন্ধ থাকবে—এমন একটি দাবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন কর্তৃক তিন দিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়ার পর থেকেই এই সংক্রান্ত জল্পনা তীব্র আকার নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি কথিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যে, এখন থেকে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পরিবর্তে প্রতিটি শনিবারেও ব্যাঙ্কগুলির ছুটি থাকবে। এই ভাইরাল দাবি ঘিরে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।
তবে এই খবরের সত্যতা যাচাই করে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি স্পষ্ট জানিয়েছে যে, অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের পক্ষ থেকে এমন কোনো নির্দেশিকা বা নোটিফিকেশন জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই পোস্টটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে, কোনো সরকারি নির্দেশিকা বা নথি সোশ্যাল মিডিয়ায় দেখলে তা যাচাই না করে যেন কেউ বিশ্বাস বা শেয়ার না করেন।
A Gazette circulating on social media , purportedly issued by the Ministry of Finance (Department of Financial Services), claims that the Central Government has declared every Saturday a public holiday for all Public Sector Banks , including SBI.#PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) October 1, 2026
❌ The document… pic.twitter.com/ClCqEt2UAX
