হাতে হঠাৎ টাকা না থাকলেও থামবে না হাঁড়ি, এবার ১০০ টাকার কিস্তিতে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার

হাতে হঠাৎ টাকা না থাকলেও থামবে না হাঁড়ি, এবার ১০০ টাকার কিস্তিতে মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার

হঠাৎ বাড়িতে রান্নার গ্যাস শেষ অথচ সেই মুহূর্তে পুরো টাকা মেটানোর সামর্থ্য নেই—এমন মধ্যবিত্তের নিত্যদিনের সমস্যার সমাধানে এল ভারত গ্যাস। রিফিলের আর্থিক চাপ কমাতে গ্রাহকদের জন্য সুদমুক্ত মাইক্রো-ক্রেডিট বা ঋণের বিশেষ সুবিধা চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় একবারে পুরো টাকা না দিয়ে ৬০০ টাকা পর্যন্ত ক্রেডিট নেওয়া যাবে। জনপ্রিয় ‘বাই নাও, পে লেটার’ মডেলে ওয়ানঅ্যাগ্রো ফিনটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আনা এই পরিষেবাটি সম্পূর্ণ সুদমুক্ত। ফলে আপৎকালীন সময়ে বড় অঙ্কের অর্থ একবারে জোগাড় করার উদ্বেগ থেকে মুক্তি পাবেন বহু পরিবার।

তবে এই সুবিধা কোনো সাধারণ সরকারি ভর্তুকি নয়, বরং একটি সহজ ঋণ পরিষেবা। সংগৃহীত ৬০০ টাকার ঋণ পরিশোধ করতে হবে ১০০ টাকা করে মোট ছয়টি সাপ্তাহিক কিস্তিতে। অর্থাৎ প্রতি সপ্তাহে অল্প অল্প করে ছয় সপ্তাহের মধ্যে পুরো টাকা শোধ করার সুযোগ পাবেন যোগ্য গ্রাহকরা। পরিষেবাটি আপনার এলাকার ডিস্ট্রিবিউটরের কাছে উপলব্ধ রয়েছে কি না এবং আবেদনের প্রয়োজনীয় নিয়মাবলী ও যোগ্যতা জানতে স্থানীয় ভারত গ্যাস এজেন্সিতে যোগাযোগ করা আবশ্যক। সময়মতো কিস্তি মেটানোর শর্ত বজায় রাখলে এই উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের সংকট কাটতে বড় ভূমিকা নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *