বিহার, উত্তরপ্রদেশ ও আসামে ঘূর্ণাবর্ত, পুজোর মুখে কেমন থাকবে বাংলার আবহাওয়া

বিহার, উত্তরপ্রদেশ ও আসামে ঘূর্ণাবর্ত, পুজোর মুখে কেমন থাকবে বাংলার আবহাওয়া

বিহার, সংলগ্ন উত্তরপ্রদেশ ও আসামের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করলেও পুজোর মুখে বাংলায় আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাসমূহ এবং কলকাতায় সামান্য ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বর্ষণ থেকে রেহাই মিলবে। আজ থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রবিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গ এবং সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে শুরু করবে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই এবং তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসছে না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার উন্নতি ঘটার পূর্ণ সম্ভাবনা দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *