অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু! ভিডিও তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ

অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু! ভিডিও তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ

গাইঘাটায় অষ্টম শ্রেণির এক নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সুরজিৎ হালদার নামের এক স্থানীয় যুবক প্রায় এক বছর ধরে ওই নাবালিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল। এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ এবং গোপন নগ্ন ভিডিও তুলে রাখে। সেই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে লাগাতার ব্ল্যাকমেল ও ধর্ষণ করা হতো বলে অভিযোগ। এই অপরাধে যুবকের মা-ও সহযোগিতা করেছিলেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের অভিযোগ, মাস তিনেক আগে নাবালিকাকে বাড়িতে ডেকে জোর করে শাখা-সিঁদুর পরিয়ে আটকে রেখেও ধর্ষণ করা হয়। দীর্ঘদিনের এই মানসিক নির্যাতন ও শারীরিক নিপীড়ন সহ্য করতে না পেরে সে চরম পথ বেছে নেয়। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এদিকে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *