বিশ্বজুড়ে আকাশছোঁয়া ক্রুড অয়েলের দাম, উৎপাদনে রাশ টেনে ভারতের জন্য কী বার্তা দিল ওপেক প্লাস – এবেলা

বিশ্বজুড়ে আকাশছোঁয়া ক্রুড অয়েলের দাম, উৎপাদনে রাশ টেনে ভারতের জন্য কী বার্তা দিল ওপেক প্লাস – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে ইরান ও আমেরিকার সংঘাতের জেরে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। এই পরিস্থিতির মধ্যেও তেল উৎপাদন না বাড়িয়ে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাকসহ ওপেক প্লাস জোটভুক্ত দেশগুলি। সরবরাহে ঘাটতি ও তেলের এই অস্বাভাবিক দরবৃদ্ধির প্রভাব সামাল দিতে আগামী সপ্তাহ থেকে ১০ কোটি ব্যারেল তেল ও জ্বালানি পণ্য বাজারে ছাড়ার বড় পদক্ষেপ নিয়েছে জি৭ দেশগুলি।

বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে আমদানি নির্ভর ভারতেও পেট্রোল ও ডিজেলের উৎপাদন খরচ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। তবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, এমনটি নাও হতে পারে। কারণ ভারতে জ্বালানির চূড়ান্ত দাম কেবল অপরিশোধিত তেলের ওপর নির্ভর করে না, বরং শোধন ও পরিবহন খরচ, কেন্দ্র ও রাজ্য সরকারের কর এবং তেল সরবরাহকারী সংস্থাগুলির নীতির ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *