‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে ব্যাপক ট্রোল সঞ্জয়, পরিস্থিতি সামলাতে ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা? – এবেলা

এবেলা ডেস্কঃ
শেখরের শো-তে ‘ভারতে আর শান্তি পাই না’ বলে ট্রোলের মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর এই মন্তব্যের পর নেটিজেনদের একাংশ তাঁকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ জটিল হতে দেখে বিতর্ক শুরুর চব্বিশ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সঞ্জয়। তিনি জানান, কাউকে আঘাত করা বা কোনো প্রতিষ্ঠানকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না।
ক্ষমা চাওয়ার পাশাপাশি সঞ্জয় এক্স হ্যান্ডলে জানান, বিতর্কিত বিষয়টি সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল। মূলত ‘মুন্না ভাই’ সিনেমার ধাঁচে হাস্যরস ও ব্যঙ্গের ছলে ভালোবাসা এবং সৌহার্দ্যের বার্তা দেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য। দুর্ভাগ্যবশত তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কোনো ধরনের অতিরিক্ত তথ্য বা বিতর্ক না বাড়িয়ে তিনি দর্শক ও নেটিজেনদের বিষয়টি হালকাভাবে নেওয়ার আবেদন জানান।
I would like to clarify that it was never my intention to hurt, offend, or disrespect the sentiments of any individual, community, or institution.
My remarks were made in the context of a scripted conversation intended to be light-hearted and humorous. The spirit behind them was…
— Sanjay Dutt (@duttsanjay) October 4, 2026
