বিদেশে কোটি টাকার আর্থিক লেনদেনের আয়কর হানা! সমস্ত অভিযোগ উড়িয়ে মুখ খুললেন রকুলপ্রীত! – এবেলা

বিদেশে কোটি টাকার আর্থিক লেনদেনের আয়কর হানা! সমস্ত অভিযোগ উড়িয়ে মুখ খুললেন রকুলপ্রীত! – এবেলা

এবেলা ডেস্কঃ

সিনেমা তৈরির টাকা বিদেশে পাচার করার গুরুতর অভিযোগে সেলেব দম্পতি জ্যাকি ভাগনানি ও রকুলপ্রীত সিংয়ের প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওর বিরুদ্ধে মুম্বইয়ের প্রায় ১২টি ঠিকানায় আয়কর হানা নিয়ে সিনেমহলে চরম চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ২৮ সেপ্টেম্বর আয়কর দপ্তরের বিভিন্ন টিম এই তল্লাশি অভিযান চালিয়ে প্রযোজনা সংস্থার নথি এবং আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক নথিপত্র খতিয়ে দেখে বলে খবর প্রকাশ্যে আসে। এই খবর চাউর হতেই বিনোদন দুনিয়ায় দম্পতির কাজ নিয়ে তীব্র তরজা শুরু হয়।

অবশেষে ঘটনার এক সপ্তাহ পর নীরবতা ভেঙে সমাজমাধ্যমে একটি লম্বা পোস্টে সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। তিনি হতাশা প্রকাশ করে জানান, কোনো রকম সত্যতা যাচাই না করেই মূলধারার সংবাদমাধ্যম ও কিছু স্বঘোষিত সাংবাদিক এই চাঞ্চল্যকর ভুয়ো খবর প্রচার করেছে, যা তাঁদের ভাবমূর্তি নষ্ট করছে। সশস্ত্র বাহিনী পরিবারের সন্তান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে বিশ বছর বয়স থেকেই তিনি নিয়মিত কর পরিশোধ করে আসছেন বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মিসেস ভাগনানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *