অগ্নিগর্ভ ফ্রান্স! শয়ে শয়ে স্কুল বন্ধ, রাজপথে ৩ লক্ষ আন্দোলনকারী – এবেলা

অগ্নিগর্ভ ফ্রান্স! শয়ে শয়ে স্কুল বন্ধ, রাজপথে ৩ লক্ষ আন্দোলনকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুলের জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত শিক্ষার্থী এবং তীব্র শিক্ষক সংকটের জেরে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে ফ্রান্সের ছাত্র আন্দোলন। সোমবার দেশজুড়ে রাজপথে নেমে আসেন প্রায় ৩ লক্ষ আন্দোলনকারী পড়ুয়া। দেশটির শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩,৭০০টি হাই স্কুলের মধ্যে অন্তত চার থেকে পাঁচশ স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে প্যারিসের একটি হাই স্কুল থেকে শিক্ষক-সংকটের জেরে এই বিক্ষোভের সূচনা হলেও, তা এখন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

চলমান এই বিক্ষোভকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় ৫ হাজার তরুণ-তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোটি কোটি ইউরোর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। প্যারিসের পুলিশ প্রধান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে সমস্ত সতর্কতা উপেক্ষা করে ছাত্র সংগঠনগুলি মঙ্গলবার দেশজুড়ে আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছে। এদিকে, অতি-বাম ও নৈরাজ্যবাদী গোষ্ঠীগুলি আন্দোলনের নিয়ন্ত্রণ নেওয়ায় রাজধানীতে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *