অবসর ঘোষণার পর অরিজিৎ সিংয়ের নজিরবিহীন সিদ্ধান্ত, ভক্তদের জন্য ২০২৭ সালে বিরাট খবর – এবেলা

অবসর ঘোষণার পর অরিজিৎ সিংয়ের নজিরবিহীন সিদ্ধান্ত, ভক্তদের জন্য ২০২৭ সালে বিরাট খবর – এবেলা

এবেলা ডেস্কঃ

চলতি বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর নিয়ে একক সংগীতচর্চায় মন দেওয়ার ঘোষণা দিয়ে কোটি কোটি ভক্তকে চমকে দিয়েছিলেন সুরের জাদুকর অরিজিৎ সিং। তবে এবার ভারতীয় সংগীতপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য সুখবর নিয়ে এসেছেন এই জনপ্রিয় গায়ক। সংগীত জগতে নিজের সফল ২০ বছর উদযাপন করতে ২০২৭ সালে ভারতজুড়ে এক মেগা স্টেডিয়াম ট্যুরের ঘোষণা করেছেন তিনি। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ‘টিম ইনোভেশন’-এর প্রযোজনায় দেশের ৯টি বড় শহরে এই মিউজিক্যাল ট্যুর আয়োজিত হবে। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুণে, ইন্দোর ও হায়দরাবাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হলেও এই তালিকায় কলকাতার নাম নেই।

২০০৫ সালে যাত্রা শুরু করে দীর্ঘ দুই দশকের এই বিশেষ মাইলফলক স্পর্শ করে আবেগে ভেসেছেন অরিজিৎ সিং। নিজের ২০ বছরের সফর নিয়ে পরম কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, শ্রোতাদের ভালোবাসায় জীবন্ত হয়ে ওঠা এই যাত্রার স্মৃতি ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেশজুড়ে আয়োজিত এই কনসার্টগুলিতে সঙ্গীতপ্রেমীদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতে বিশেষ স্টেজ ডিজাইন ও বর্ধিত রানওয়ে রাখা হচ্ছে। এছাড়া দর্শকদের মাতাতে কনসার্টে থাকছে ৩৬০-ডিগ্রি স্পেশাল অডিও, থ্রি-ডি কাইনেটিক এলইডি, প্যানোরামিক স্ক্রিন, লেজার টেকনোলজি এবং আন্তর্জাতিক মানের আতশবাজির নজরকাড়া প্রদর্শনী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *