গলার অস্বস্তি কাটাতে সেরা ঘরোয়া পানীয়, সাধারণ পিঁয়াজেই মিলবে বড় স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ
ঋতু পরিবর্তনের এই সময়ে গলা খুসখুস, ঢোক গিলতে ব্যথা কিংবা গলায় কফ জমে থাকা অত্যন্ত পরিচিত একটি সমস্যা। আবহাওয়ার হঠাৎ বদলে শরীর মানিয়ে নিতে না পারলে এই অস্বস্তি আরও বেড়ে যায়। যা স্বাভাবিক কথাবার্তা ও ঘুমে ব্যাঘাত ঘটায়। তবে ঘরের সাধারণ পিঁয়াজ দিয়েই তৈরি করে নেওয়া যায় অত্যন্ত কার্যকরী এক পানীয়। যা গলায় জমে থাকা মিউকাস দূর করতে দারুণ সাহায্য করে।
এই বিশেষ তোটকাটি তৈরি করতে প্রয়োজন একটি পিঁয়াজ, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দুই টেবিল চামচ মধু। গোল করে কাটা পিঁয়াজ জলে সেদ্ধ করে ছেঁকে নিয়ে, তাতে অলিভ অয়েল ও মধু মিশিয়ে খেলেই মিলবে আরাম। পিঁয়াজের সালফার যৌগ ও কুয়েরসেটিন কফ পাতলা করে প্রদাহ কমায়। অন্যদিকে অলিভ অয়েল গলার জ্বলুনি কমায় এবং মধু এনে দেয় বাড়তি স্বস্তি। তবে দীর্ঘস্থায়ী বা জটিল শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
