ভোটের আগেই কাঁপছে পাঞ্জাব, পরপর খুনে ধুন্ধুমার! তরন তারনে আপ পঞ্চায়েত প্রধানকে গুলিতে ঝাঁজরা করল দুষ্কৃতীরা – এবেলা

ভোটের আগেই কাঁপছে পাঞ্জাব, পরপর খুনে ধুন্ধুমার! তরন তারনে আপ পঞ্চায়েত প্রধানকে গুলিতে ঝাঁজরা করল দুষ্কৃতীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখেই পরপর জোড়া হত্যাকাণ্ডে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার লুধিয়ানার মানেওয়াল গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান নভতেজ সিংকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তরন তারন জেলায় ঘটে গেল একই রকম নৃশংস ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দানা মান্ডি থেকে তুত বাজারে ইনোভা গাড়িতে করে ফেরার পথে তুত গ্রাম পঞ্চায়েতের আপ প্রধান অশ্বিনী কুমারকে লক্ষ করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এক মোটরবাইক আরোহী অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী।

ঘটনার সময় গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ছেলে ও সহকারী অ্যাকাউন্ট্যান্ট। দুষ্কৃতীর ছোড়া গুলিতে মারাত্মকভাবে জখম অবস্থায় অশ্বিনী কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানের আপ্তসহায়ক চমকাউর সিংও, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর পরই দ্রুত গতিতে মোটরবাইক চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত দুষ্কৃতী। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *