জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি! আটক রাহুল-প্রিয়াঙ্কা সহ শীর্ষ বিরোধী নেতারা – এবেলা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি! আটক রাহুল-প্রিয়াঙ্কা সহ শীর্ষ বিরোধী নেতারা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া (INDIA) ব্লকের বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আকাশবাণী ভবনের কাছে পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়ার পর মল্লিকার্জুন খড়গে, অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী সাংসদরা রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন। রাহুল গান্ধী ব্যারিকেডে উঠে জাতীয় পতাকা ওড়ান এবং অভিযোগ তোলেন, ৩০০ জন সাংসদ দেখা করতে চাইলেও কমিশন তাঁদের সময় দিচ্ছে না। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত অনুরোধ তাদের কাছে জমা পড়েনি।

প্রায় নয় ঘণ্টা ধরে চলা এই হাই-ভোল্টেজ নাটকের পর রাত ৮টা নাগাদ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ। অখিলেশ যাদব, ডেরেক ও’ব্রায়েন সহ অন্যান্য নেতৃত্ব এবং যুব কংগ্রেসের কর্মীরাও এই বিক্ষোভে অংশ নেন। এনএসইউআই (NSUI) কর্মীদের উপস্থিতিতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এসআইআর প্রক্রিয়া ও ফর্ম-৬ সংক্রান্ত বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীরা সুর চড়ালেও, নির্বাচন কমিশন সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করে নিয়মানুগ পদক্ষেপের কথা জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দিল্লিতে আটক ও বিক্ষোভ ঘিরে চরম রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *