‘ঘর মে ঘুসকে মারা’! জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বিকশিত ভারতের ৬ লক্ষ্য বাঁধলেন মোদি – এবেলা

‘ঘর মে ঘুসকে মারা’! জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বিকশিত ভারতের ৬ লক্ষ্য বাঁধলেন মোদি – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রশাসক হিসেবে গৌরবময় দীর্ঘ ২৫ বছর পূর্ণ করার দিনে জাতির উদ্দেশে এক জোরালো ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ‘উন্নত ভারত সংকল্প সভা’ থেকে নাম না করে পাকিস্তানকে সরাসরি হুশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এখন এক শক্তিশালী ভারত দেখছে বিশ্ব, যেখানে আমরা ঘরে ঢুকে মেরেছি।” এদিনের ভাষণে ৩৭০ ধারা প্রত্যাহার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান ভারতে উগ্রপন্থা বা জঙ্গিপানার কোনও স্থান নেই। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মাওবাদমুক্ত ভারতের চিত্রও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তুলে ধরেন তিনি।

দেশের আগামী দিনের অগ্রগতির পথ সুগম করতে এদিনের মঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প নেওয়ার পাশাপাশি ভারতকে বিশ্বের সেরা তিন অর্থনীতির দেশ, সম্পূর্ণ স্বাবলম্বী এবং একটি প্রধান ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার কথা ঘোষণা করেন তিনি। এছাড়া মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে আধিপত্য বিস্তার এবং ভারতে বিশ্বমানের অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যও নির্ধারিত হয়েছে। পরিশেষে স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করে মোদি জানান, জনগণের সেবা ও কর্মই তাঁর জীবনের একমাত্র ধর্ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *