মাঝআকাশে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মৃত্যুঞ্জয়ী প্রত্যাবর্তন! ফ্লাই দুবাইয়ের রোমহর্ষক ঘটনায় শিওরে উঠছে বিশ্ব। – এবেলা

এবেলা ডেস্কঃ
মাঝআকাশে তখন ফ্লাই দুবাইয়ের বোয়িং বিমান। হঠাৎই ককপিটে কো-পাইলটের ধারালো অস্ত্রের নৃশংস হামলায় রক্তাক্ত হন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।বিমানের মেঝেজুড়ে রক্ত, তার মাঝেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাচ্ছারকে বাঁচাতে দ্রুত ছুটে আসেন সহযাত্রী তথা ইজরায়েলের চিকিৎসক শুতা মুসায়েভ।তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকা পাইলটকে সাহস জুগিয়ে মুসায়েভ অনবরত বলতে থাকেন, “ঘুমাবেন না, আপনাকে আমাদের খুব প্রয়োজন!”ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।ঠিক সেই সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে বিমানে থাকা অন্য দুই পাইলট বীরত্বের সঙ্গে ককপিটের নিয়ন্ত্রণ নেন এবং নিশ্চিত এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আহত ক্যাপ্টেনকে প্রাথমিক চিকিৎসার পর সৌদির হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল।পরিবারের সদস্যদেরও তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।একদিকে ইজরায়েলি চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপ, আর অন্যদিকে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের অদম্য মানসিক জোর—এই দুইয়ের যুগলবন্দীতেই ১৭৯ জন যাত্রীর প্রাণ বেঁচে যায় বলে জানা গিয়েছে।
