দুর্গাপুজো পাস থেকে সিভিক নিয়োগ দুর্নীতি! ৫০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে ফের ইডির মুখোমুখি ইন্দ্রনীল সেন – এবেলা

দুর্গাপুজো পাস থেকে সিভিক নিয়োগ দুর্নীতি! ৫০ কোটির আর্থিক কেলেঙ্কারিতে ফের ইডির মুখোমুখি ইন্দ্রনীল সেন – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজো পাস বিলি এবং সিভিক ভলান্টিয়ার নিয়োগে দুর্নীতি মামলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে কলকাতার সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছান তিনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর তাঁকে টানা ন’ঘণ্টা জেরা করেছিলেন তদন্তকারীরা। তাঁর সমস্ত সংস্থার ১০ বছরের আর্থিক লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইডি সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের পর্যবেক্ষক থাকাকালীন সিভিক নিয়োগ এবং ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজো কার্নিভালের ভিআইপি পাস বিক্রির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া বইমেলা ও চলচ্চিত্র উৎসবে আর্থিক তছরুপ এবং ঘনিষ্ঠ সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগে প্রায় ৬০ কোটি টাকার দুর্নীতির অনুমান করা হচ্ছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই আজ তাঁকে দ্বিতীয় দফায় ম্যারাথন জেরা করা হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *