কমিশন প্রটোকল বনাম বিরোধী বিক্ষোভ, রাহুল গান্ধীদের দাবি কেন নাকচ করল নির্বাচন কমিশন? – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের নির্বাচন কমিশন অভিযান ঘিরে দিনভর চরম উত্তেজনা সৃষ্টি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পরবর্তীতে ধরনার পর রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী সাংসদদের আটক ও পরে মুক্তি দেয় পুলিশ। তবে সংসদ ভবন অ্যানেক্সে বৈঠক এবং স্মারকলিপি জমা দেওয়ার বিরোধী জোটে অনড় দাবি প্রটোকলের দোহাই দিয়ে সরাসরি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও প্রটোকল অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল বা যৌথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক কেবল নির্বাচন কমিশনের সদর দফতরেই অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অ্যাপয়েন্টমেন্টের আবেদন করা হয়নি। পরবর্তীতে সংসদ ভবনে ২৪০ জন সাংসদের সঙ্গে বৈঠকের এই অস্বাভাবিক দাবি খারিজ করে বিকল্প হিসেবে একজন সিনিয়র ডিউটি অফিসারকে স্মারকলিপি গ্রহণের জন্য পাঠানোর প্রস্তাব দিলেও সাংসদরা তা প্রত্যাখ্যান করেন।
