পাহাড় কেটে সরকারি প্রকল্প বানানোর দিন শেষ? সাংসদের হুঁশিয়ারিতে তোলপাড় পুরুলিয়া! – এবেলা

পাহাড় কেটে সরকারি প্রকল্প বানানোর দিন শেষ? সাংসদের হুঁশিয়ারিতে তোলপাড় পুরুলিয়া! – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরুলিয়ার রঘুনাথপুর ১ ব্লকের বেড়োর চণ্ডী পাহাড় ও হুড়ার সিন্দুরপুরে গ্রানাইট হাব এবং ক্রাশার তৈরির নামে পাহাড় কাটার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিধায়ক কাজ বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও লিজ পাওয়া সংস্থা জানিয়েছে, রাজ্য সরকারের থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশিকা না পাওয়ায় তারা কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ‘পাহাড় ও গাছ কাটা যাবে না’ বার্তার পর এই নিয়ে প্রশাসনের স্পষ্ট নীতির অভাব সামনে এসেছে।

এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পাহাড় কেটে শুরু হওয়া সমস্ত প্রকল্প বাতিল করা হবে। বেআইনি পাহাড় কাটার কোনো ফুটেজ পেলে কাউকে রেয়াত না করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়োজন হলে নিজেই ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ, যা দেখে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *